সোমবার , ৯ নভেম্বর ২০২৬ | ২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১৫

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ৯, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাধিক অভিযানে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ডিএমপি জানায়, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ক্যান্টনমেন্ট থানাধীন গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সর্বোচ্চ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ৪ জন, ডিবি পুলিশ ৫ জন এবং এসআরইউ ৩ জনকে গ্রেফতার করেছে।

 

এছাড়া রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে রূপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ সময় পালানোর চেষ্টাকালে আশরাফুল (২৭) নামে একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের সদস্য বলে জানিয়েছে পুলিশ।এর পাশাপাশি সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে রামপুরা বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামের দুজনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।

 

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ, দ্রুত বিচারসহ নানা দাবি

বিজয়ের সরাসরি হুংকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে

আমির হামজার নারী কেলেঙ্কারির কল রেকর্ড ফাঁস করলেন রাশেদ খান!

নারায়ণগঞ্জের হকার্স মার্কেটে ভয়াবহ আগুন: ৩০ দোকান ভস্মীভূত

লাইভ র‌্যাংকিংয়ে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ

জাতিসংঘের ৮০তম অধিবেশন শুরু, শান্তির আহ্বান গুতেরেসের

প্যারিসের চেয়েও বড় দাবানলে বিপর্যস্ত ফ্রান্স

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬৮ কর্মকর্তা

টঙ্গী অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের ৩ সদস্য আশঙ্কাজনক

জামিনে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন