শেষ বিকেলে তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমের পরপর বিদায়ে ম্যাচে কিছুটা হলেও উত্তেজনা ফিরেছিল। কিন্তু আলোকস্বল্পতার কারণে এরপরই খেলা বন্ধ হয়ে যায়। বিকেল ৪টায় মাঠে নেমে আলো পর্যবেক্ষণের কথা ছিল আম্পায়ারদের। কিন্তু তার আগেই দুই দলের অধিনায়ক ড্র মেনে নিলেন। ফলে ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ হারতে হলো বাংলাদেশকে।
সোমবার (৯ নভেম্বর) সিলেট টেস্টের পঞ্চম দিনে ড্র মেনে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টোন চেজ।ঢাকায় সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে।
ম্যাচে ড্র মেনে নেয়ার আগে বাংলাদেশ জয় থেকে ১৮৫ রান ও ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেট দূরে ছিচতুর্থ ইনিংসে জয়ের জন্য বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ৫৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলার পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়।
প্রথম ইনিংসে অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে লিড এনে দেয়া তাওহীদ হৃদয় দ্বিতীয় ইনিংসেও দারুণ ব্যাটিং করেছেন। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন তিনি। জোমেল ওয়ারিক্যানের বলে বোল্ড হওয়ার আগে ১৪০ বলে ৮ চারে ৮২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে।ল।প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করা ওয়ারিক্যান দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করেছেন। দুই টেস্টে ১৬ উইকেট শিকার করে সিরিজসেরাও হয়েছেন এই বাঁহাতি স্পিনার। দুই ইনিংসে ২৪২ ও ৮২ রানের ইনিংসে সিলেট টেস্টের ম্যাচসেরা হয়েছেন তাওহীদ হৃদয়।


















