শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

উত্তর বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৫ ৬:৫১ পূর্বাহ্ণ

উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে দেশের চার সমুদ্রবন্দর— চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা–কে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার সকালে প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবেই উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সর্বশেষ - জাতীয়

চীন-রাশিয়া-উ. কোরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

প্রকৌশলীদের দাবিতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে

এরদোয়ানের দৃঢ় প্রত্যয়: ‘জয় ইরানেরই হবে’

শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের অগ্রগতির কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

আগামীর সংসদ মানুষের আকাঙ্খা বাস্তবায়নের সংসদ: জোনায়েদ সাকি

কর ফাঁকি স্বীকারে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ

বাংলাদেশে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে

সংবিধান সংশোধনে জটিলতা তৈরি করতেই কিছু লোক পিআর পদ্ধতি চায়