শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের দুই সপ্তাহের আল্টিমেটাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৫ ৬:২৪ পূর্বাহ্ণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত থামাতে না পারলে আগামী দুই সপ্তাহের মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে উচ্চ শুল্ক বা বড় ধরনের নিষেধাজ্ঞা, এমনকি উভয় পদক্ষেপই নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউক্রেনে মার্কিন মালিকানাধীন একটি কারখানায় রুশ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ। ট্রাম্পের ভাষায়, “আমি এই ঘটনার জন্য একেবারেই খুশি নই। শুধু এই হামলাই নয়, পুরো যুদ্ধ পরিস্থিতি নিয়েই আমি সন্তুষ্ট নই।”

ট্রাম্প আরও বলেন, “আগামী দুই সপ্তাহের মধ্যেই এই সংকট নিরসনের একটি পথ খুঁজতে হবে। ব্যর্থ হলে আমাকে রাশিয়ার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সেটা হতে পারে বাড়তি শুল্ক, কঠোর নিষেধাজ্ঞা কিংবা উভয়ই।”

প্রায় সাড়ে তিন বছর ধরে চলমান এই যুদ্ধ থামাতে সম্প্রতি একাধিক বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এবং তিন দিন পর ১৮ আগস্ট ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি।

ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই তার উদ্যোগে পুতিন ও জেলেনস্কির সরাসরি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। যুক্তরাষ্ট্র সেই বৈঠকের আয়োজকও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক বৈঠক নিয়ে সমালোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার মতে, সেটি ছিল রাশিয়াকে চাপে ফেলার ব্যর্থ প্রচেষ্টা।

সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, এএফপি

সর্বশেষ - জাতীয়

নুরের দল থেকে মনোনয়ন নিলেন মেঘনা আলম, লড়বেন যে আসন থেকে

পাকিস্তানের রিজার্ভ বাড়াতে চীনের ৩৪০ কোটি ডলারের বাণিজ্যিক ঋণ নবায়ন

‘আবাবিল’ ড্রোন প্রকল্পে সংশ্লিষ্টতা: ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের বড় ধরনের নিষেধাজ্ঞা

অ্যান্টি-স্মোগ গান ব্যবহারে লাহোরে ৭০% দূষণ কমেছে

ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের আলোচনায় জামায়াতের অংশগ্রহণ

ডাকসু নির্বাচনে দ্বৈত ব্যালট, পোলিং অফিসার দায়িত্বচ্যুত

নির্মাণ সামগ্রী খোলা স্থানে রাখায় পরিবেশ মন্ত্রণালয়ের জরিমানা

লালনের দর্শন মানবতার প্রতীক: ফরিদা আখতার

সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

লুট হওয়া অস্ত্রের সন্ধানদাতাকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার