রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

রাশিয়ার পারমাণবিক স্থাপনায় হামলার অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৫ ১০:০৬ পূর্বাহ্ণ

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে। রুশ কর্মকর্তাদের দাবি, স্বাধীনতা দিবস উদযাপনের দিনে ইউক্রেনীয় ড্রোন হামলার চেষ্টা চালায়।

বিবিসির খবরে বলা হয়, ড্রোনটি ভূপাতিত হওয়ার পর বিস্ফোরিত হয়ে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত করে এবং আগুন ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, বিকিরণ মাত্রা স্বাভাবিক রয়েছে এবং প্রাণহানির ঘটনা ঘটেনি।

জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) আগেও দুই দেশকে পারমাণবিক স্থাপনা ঘিরে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছিল। কুরস্ক বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ নিয়ে ইউক্রেন এখনো কোনো মন্তব্য করেনি।

সর্বশেষ - শিক্ষা