বুধবার , ১৩ আগস্ট ২০২৫ | ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর ধাওয়ায় সরে গেল মার্কিন যুদ্ধজাহাজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৩, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ

দক্ষিণ চীন সাগরের স্কারবোরো শোলের কাছে প্রবেশ করা একটি মার্কিন ডেস্ট্রয়ারকে চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে সরে যেতে হয়েছে বলে জানিয়েছে বেইজিং। বুধবার চীনের সামরিক বাহিনী এই তথ্য প্রকাশ করে।

চীনের দাবি, মার্কিন জাহাজটি তাদের জলসীমায় অনুপ্রবেশ করেছিল। তবে মার্কিন নৌবাহিনী বলছে, তাদের কার্যক্রম আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ।

ঘটনাটি কয়েকদিন আগেই একই এলাকায় ফিলিপাইনের একটি জাহাজকে চীনা বাহিনী তাড়া করার পর ঘটল। দীর্ঘদিন ধরেই বেইজিং সমগ্র দক্ষিণ চীন সাগরকে নিজেদের নিয়ন্ত্রণাধীন দাবি করছে, যদিও এ নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিরোধ চলছে।

স্কারবোরো শোল বার্ষিক ৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি সমুদ্র বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং দীর্ঘদিন ধরেই এটি উত্তেজনার কেন্দ্রবিন্দু। ফিলিপাইনের অভিযোগ, চীনা জাহাজগুলো ইচ্ছাকৃতভাবে তাদের জাহাজের পথ অবরুদ্ধ করছে।

২০১৬ সালে আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল রায় দিয়েছিল, চীনের ঐতিহাসিক মানচিত্রভিত্তিক দাবি আন্তর্জাতিক আইনে অগ্রহণযোগ্য। কিন্তু চীন এখনো সেই রায় মানেনি।

সর্বশেষ - জাতীয়

দীর্ঘ বিরতির পর নওশাবার ছোটপর্দায় প্রত্যাবর্তন

উত্তর কোরিয়ার প্রতি সম্মান ও সংলাপের বার্তা লি জে মিয়ংয়ের

মামলা ভয়ভীতি দখলে গড়া প্লট নগরী ‘বাংলা বসতি’

এনবিআর বিলুপ্ত হলেও রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আইসিসির বড় সিদ্ধান্ত আসছে

এভারকেয়ার হাসপাতালের দুই খোলা মাঠে ওঠানামা করবে হেলিকপ্টার

রংপুরে একই হিন্দু পরিবারের চারজন খুন, ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড?

ইরানে মোসাদের গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক গ্রেপ্তার

তারেক রহমান যেদিন পা দেবেন, সেদিন যেন দেশ কেঁপে ওঠে: মির্জা ফখরুল

এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের আপিলের রায় আজ