বুধবার , ২৮ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ২৮, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে বৈরাগীগঞ্জ এলাকার শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রীর মৃত্যু হয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ - শিক্ষা

নির্বাচনপূর্ব জোট শক্তিশালী করতে তৎপর বিএনপি

ঢাকায় ২৫৪ দুর্গাপূজা মণ্ডপে ২৪ ঘণ্টা কড়া নিরাপত্তা

বায়ু দূষণে বাংলাদেশিদের আয়ু কমছে সাড়ে পাঁচ বছর

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘মন্থা’ সৃষ্টির শঙ্কা

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ‘গ্র্যাজুয়েট পাস’ গুজব

দেড় যুগ পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

আগের ওসি গেছেন যেই পথে, আপনিও যাবেন সেই পথে—বলে ওসিকে বিএনপি নেতার হুমকি

ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা, সমীকরণে নতুন মাত্রা

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হোয়াইটওয়াশ: হারিসের বিধ্বংসী সেঞ্চুরিতে পাকিস্তানের সহজ জয়

একটি গোষ্ঠী দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে