শুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

পাবনায় বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ২

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ৩০, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ

 পাবনা সদর উপজেলায় বজ্রপাতে এক শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতির বিলে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে লোকজন সোনাপাতির বিলে মাছ ধরতে যান। বিকেলে বৃষ্টি শুরু হলে আটজন বিলের মধ্যে একটি টংঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। অন্য দুজন গুরুতর আহত হন।

বজ্রপাতের পর হতাহতরা বেশ কিছুক্ষণ টংঘরেই পড়ে ছিলেন। পরে সন্ধ্যার দিকে আশপাশের এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে তাঁদের উদ্ধার করেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলটি দুর্গম এলাকায় অবস্থিত। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে।

সর্বশেষ - শিক্ষা

ইসরায়েলই মধ্যপ্রাচ্যের শান্তির প্রধান বাধা: এরদোয়ান

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধান উপদেষ্টা

ফের উত্তপ্ত মণিপুর: কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ, সংঘর্ষে আহত ৩

আলোচনা সভায় ব্যারিস্টার ফুয়াদ মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি

তপশিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারের আহ্বান

বেড়েছে চিনি–আটা–ময়দার দাম, ডিমের বাজার এখনো চড়া

আজ বাদ জুমা বিক্ষোভ করবে ইনকিলাব মঞ্চ

স্বৈরাচার পতনের দিন স্মরণে তারেক রহমানের বক্তব্য

মিয়ানমারে সেনাশাসনের রূপ বদল, অন্তর্বর্তী সরকারের কাছে ‘ক্ষমতা হস্তান্তর’

‘শুধু প্রকৌশলী নয়, ভালো মানুষ তৈরি হোক’: সেনাপ্রধান