রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ১৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

গণমাধ্যমে হামলাকারী কিছু ব্যক্তি শনাক্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ

দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে তাদের মধ্যে কিছু ব্যক্তির ছবি-পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শনাক্তকৃতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

ময়মনসিংহে হিন্দু ধর্মাবলম্বী এক পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমি ধর্ম উপদেষ্টা হিসেবে এর জন্য দুঃখ প্রকাশ করছি এবং এটা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ।

আমরা কোনোক্রমে আইন হাতে নিতে দেব না। আইন হাতে নেওয়াটা একটা রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে বড় বাধা এবং আমি আজ সকালেই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটা মেসেজ পাঠিয়েছি এবং অ্যাডভাইজার গ্রুপেও কপি দিয়েছি যে, আমরা মব জাস্টিস অ্যালাউ করব না। যে বা যারা এই মানুষটাকে পিটিয়ে মেরেছে এবং আগুনে পুড়িয়ে দিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করেছি।

 

মব জাস্টিস সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি।

সর্বশেষ - জাতীয়

কার্গো কমপ্লেক্সে আগুন, বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

এরদোগানের কড়া বার্তা: ইসরায়েল ‘সন্ত্রাসী রাষ্ট্র’, সিরিয়ার অখণ্ডতা রক্ষায় তুরস্ক দৃঢ়প্রতিজ্ঞ

বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রস্তুতি মূল্যায়নে জাতিসংঘের সহায়তা ঘোষণা

গুলিবিদ্ধ হাদিকে নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি

লিবিয়া থেকে আরও বাংলাদেশি ফেরাতে দূতাবাসের উদ্যোগ

এনসিপি ড. ইউনূসের দল, বললেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ছাত্র-জনতা পরিবহনে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া

প্রধান উপদেষ্টা হতাশ ও ক্ষুব্ধ, পদত্যাগের আলোচনা চলছে

১৪ বছর পর মুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল: ‘আমি এখন স্বাধীন’

নেতানিয়াহুর ওপর বিরক্ত ট্রাম্প