রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ছয় বিভাগে অতিভারি বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ধস-জলাবদ্ধতার শঙ্কা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৬:৫৪ পূর্বাহ্ণ

আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয় বিভাগে অতিভারি বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে পাহাড়ধস ও নগর এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

রবিবার সকাল ৯টার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি নামতে পারে। একইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি এবং ঢাকা-চট্টগ্রামের নগর এলাকায় জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে।

সর্বশেষ - জাতীয়