রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

জুলাই সনদ বাস্তবায়নে জটিলতা বাড়ছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতির কাছে এমন কোনো নিদর্শন রাখতে চান না, যা টিকবে না বা চ্যালেঞ্জের মুখে পড়বে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় বিষয়টি আরও জটিল আকার নিচ্ছে।

কমিশন জানিয়েছে, জুলাই সনদ শুধু রাজনৈতিক সংস্কারের রূপরেখা নয়, এটি দীর্ঘমেয়াদী রোডম্যাপ, যা কার্যকর করতে সর্বাত্মক রাজনৈতিক ঐকমত্য জরুরি।

সর্বশেষ - জাতীয়