মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

মালয়েশিয়ায় কলিং ভিসা কোটা ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৯, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ

বিদেশি শ্রমিক নিয়োগের জন্য কলিং ভিসার কোটা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে বলে ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল।

তিনি জানান, কৃষি, বাগান ও খনি খাতসহ মোট ১৩টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগের সুযোগ থাকবে। এর মধ্যে হোলসেল ও রিটেল ব্যবসা, ল্যান্ড ওয়্যারহাউস, নিরাপত্তা প্রহরী, মেটাল ও স্ক্র্যাপ মেটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো এবং ভবন পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে শ্রমিক নেওয়া যাবে।

নির্মাণ খাতে নিয়োগ সীমিত থাকবে কেবল সরকারি প্রকল্পের জন্য, আর উৎপাদন খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (এমআইডিএ) অনুমোদিত নতুন বিনিয়োগকে।

এবার আবেদন করতে পারবে শুধু খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো। ব্যক্তিগত এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তারা আবেদন করতে পারবে না। প্রাথমিক যাচাই শেষে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং পরে যৌথ কমিটি অনুমোদন দেবে।

বর্তমানে ২৪ লাখ ৬৭ হাজারেরও বেশি বিদেশি শ্রমিকের কোটা কার্যকর রয়েছে। এ সংখ্যা ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। এরপর থেকে শ্রমিক নিয়োগ সীমিত করে মালয়েশিয়ার মোট শ্রমশক্তির সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত অনুমতি দেওয়া হবে। তবে এ কোটায় বাংলাদেশ থেকে কতজন শ্রমিক আবেদন করতে পারবে, তা এখনো জানায়নি কর্তৃপক্ষ।

সর্বশেষ - জাতীয়

এনবিআর বিলুপ্ত হলেও রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

সচিবালয় রণক্ষেত্র, উত্তাল দেশ, মাইলস্টোনে অবরুদ্ধ উপদেষ্টারা

নতুন নকশার নোট আসছে ব্যাংক শাখাগুলোতে, কাল থেকে বিতরণ শুরু

হঠাৎ কেন লন্ডন গেলেন জামায়াত আমির?

মিটফোর্ড হত্যাকাণ্ড: ‘ব্যক্তিগত দ্বন্দ্বে ঘটেছে, রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা চলছে’ – রিজভী

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা: ড. কামাল

জাতিসংঘে নির্বাচনের প্রস্তুতি জানাবেন ড. ইউনূস: প্রেস সচিব

হিন্দু সম্প্রদায়ের সমর্থন চাইলেন তারেক রহমান

এনসিপি’র নিবন্ধনে ৬ ত্রুটি, ৩ আগস্টের মধ্যে সংশোধনের নির্দেশ ইসির