বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

অকৃতকার্য এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ১৫ দিনের মধ্যে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১৫, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ

 

এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বগুড়ায় ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, অকৃতকার্য শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষা নেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা দ্রুত আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এর আগে সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা (সাপ্লিমেন্টারি এক্সাম) নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা চলছে। এ বিষয়ে সরকারও ইতিবাচক।

তিনি আরও জানান, অকৃতকার্য শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে কী ধরনের পরিকল্পনা নেওয়া যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তবে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত ২০২৭ সাল থেকে কার্যকর করার কথা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী তারেক রহমানকে নিয়ে ২০১৫ সালে লেখা নিজের একটি নিবন্ধের কথাও তুলে ধরেন। তিনি বলেন, বিরোধী দলে থাকাকালে ‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’ শিরোনামে একটি নিবন্ধ লিখেছিলেন। শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে তারেক রহমানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি লেখাটি তৈরি করেছিলেন বলে জানান মন্ত্রী।

সর্বশেষ - শিক্ষা

নেপালে বিক্ষোভ, মন্ত্রী-নেতাদের বাড়িতে হামলা

হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারেরও বেশি হাজি

বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি

‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে পুরানা পল্টনে সিপিবির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ

দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবে

ঢাবির ফজলুল হক মুসলিম হল ‘ফুটেজের কপি না দিয়ে যেতে পারবে না’ বলে শিক্ষকদের আটকালেন হল সংসদের নেতারা

গোপালগঞ্জে শান্তি ফেরাতে সেনাবাহিনীর আহ্বান: গুজব এড়িয়ে চলুন, ধৈর্য ধরুন

বিদেশে উচ্চশিক্ষা ও পিআর-এর নামে শত শত কোটি টাকার প্রতারণা

টঙ্গীতে অগ্নিকাণ্ডের পর ড্রাগ ইন্টারন্যাশনালের ইউনিট-২ বন্ধ ঘোষণা

চট্টগ্রাম বন্দর পরিচালনার চুক্তি নিয়ে হাইকোর্টের দ্বিধা-বিভক্ত রায়