মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

২৭ সেপ্টেম্বর নির্বাচন কর্মকর্তা সম্মেলন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন–২০২৫’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিইসিওএ)।

মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন।

তিনি জানান, সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরা হবে—
১. নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ দ্রুত জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠন,
২. জাতীয় নির্বাচন পরিচালনায় কমিশনের নিজস্ব কর্মকর্তাদের দায়িত্ব প্রদান,
৩. জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিল করে ভোটার কার্যক্রম পুনরায় ইসির আওতায় আনা।

মনির হোসেন বলেন, “কমিশনের নিজস্ব কর্মকর্তারা আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে প্রস্তুত। মাঠ পর্যায়ে আমাদের দক্ষ জনবল রয়েছে।” তিনি আরও জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশগুলো আমলে নিচ্ছে কমিশন।

সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলেও নিশ্চিত করেন তিনি।

সর্বশেষ - শিক্ষা