মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

জাতিসংঘে ইউনূসের সঙ্গে রানি ম্যাথিল্ড ও গর্ডন ব্রাউনের বৈঠক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ড। স্থানীয় সময় সোমবার জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে এ সাক্ষাৎ হয়।

একই অনুষ্ঠানে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন।

এর আগে নিউইয়র্ক সময় সোমবার বিকেল ৩টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে অধ্যাপক ইউনূস ও তাঁর সফরসঙ্গীরা জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

সর্বশেষ - জাতীয়