বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

বিদেশি পর্যটক বাড়াতে থাইল্যান্ডে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২১, ২০২৫ ৮:২২ পূর্বাহ্ণ

বিদেশি পর্যটক আকর্ষণে অভিনব উদ্যোগ নিতে যাচ্ছে থাইল্যান্ড। দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রী সোরাওং থিয়েনথং জানিয়েছেন, প্রায় ৭০০ মিলিয়ন বাথ বাজেটে চালু হতে যাচ্ছে “বাই ইন্টারন্যাশনাল, ফ্রি থাইল্যান্ড ডোমেস্টিক ফ্লাইটস” প্রকল্প।

এর আওতায় আন্তর্জাতিক টিকিট কিনলেই পর্যটকরা থাইল্যান্ডে প্রবেশের পর দেশের ভেতরে নির্দিষ্ট গন্তব্যে বিনামূল্যে ফ্লাইট ভ্রমণের সুযোগ পাবেন। প্রতিটি একমুখী টিকিটে সরকার দেবে ১,৭৫০ বাথ এবং রাউন্ড ট্রিপে ৩,৫০০ বাথ ভর্তুকি। সঙ্গে থাকবে ২০ কেজি লাগেজ সুবিধা।

আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে এ কর্মসূচি, তবে ভ্রমণ করতে হবে সেপ্টেম্বর–নভেম্বরের মধ্যে। প্রত্যেক পর্যটক সর্বোচ্চ দুটি অভ্যন্তরীণ টিকিট ব্যবহার করতে পারবেন। থাই এয়ারএশিয়া, ব্যাংকক এয়ারওয়েজসহ ছয়টি এয়ারলাইন এতে অংশ নেবে।

সরকার আশা করছে, এ উদ্যোগে অন্তত দুই লাখ বিদেশি পর্যটক আকৃষ্ট হবে এবং প্রায় ৩০ বিলিয়ন বাথের প্রত্যক্ষ ও পরোক্ষ অর্থনৈতিক সুফল আসবে। জাপানের একই ধরনের প্রচারণা থেকে অনুপ্রাণিত হয়ে থাইল্যান্ড এ উদ্যোগ নিয়েছে।

সর্বশেষ - জাতীয়