বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

ফার্মগেটে হলিক্রস কলেজের সামনে ককটেল বিস্ফোরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৫ ৩:২৯ পূর্বাহ্ণ

রাজধানীর ফার্মগেটে হলিক্রস কলেজের গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার রাত ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার পরপরই তেজগাঁও থানার পুলিশসেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকা ঘিরে ফেলে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ - জাতীয়