সোমবার , ২০ অক্টোবর ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

শিগগিরই চালু হচ্ছে বিমানবন্দরের ই-গেট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ

আগামী দু-চার দিনের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন,
“আমরা খুব শিগগিরই বিমানবন্দরের ই-গেট খুলে দেব। যাতে যাত্রীরা পাসপোর্ট দেখিয়ে সহজেই প্রবেশ করতে পারেন।”

তিনি আরও জানান, ডিসেম্বরের মধ্যে বিদেশে ই-পাসপোর্ট সংক্রান্ত কার্যক্রমও সম্পন্ন করা হবে।

ই-গেট বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, “ই-গেট ইনস্টল হয়ে গেছে, হয়তো দু-চার দিনের মধ্যেই খুলে দেব। একদম নির্দিষ্ট তারিখ বলতে পারব না।”

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ই-গেট চালু হলে যাত্রীরা অল্প সময়েই নিজে নিজে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন। তবে যাত্রীরা অভিযোগ করেছেন, বর্তমানে কোনো ই-গেট সচল না থাকায় ইমিগ্রেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়ছেন

সর্বশেষ - জাতীয়