শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইকুয়েডরের কারাগারে গ্যাং সংঘর্ষে ১৭ বন্দি নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ণ


ইকুয়েডরের উপকূলীয় শহর এসমেরালদাসের একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছে। দেশটির জাতীয় পুলিশ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষটি সংগঠিত অপরাধীগোষ্ঠী ‘লস টিগুয়েরোনেস’-এর নির্দেশে সংঘটিত হয়। হামলার লক্ষ্য ছিল ‘লস লোবোস’, ‘লস চোনেরোস’ এবং টিগুয়েরোনেস গোষ্ঠীর সঙ্গে সম্পর্কহীন কয়েকজন বন্দিকে হত্যা করা। সংঘর্ষের পর কারাগারের কেন্দ্রীয় অংশে নিরাপত্তা অভিযান চালানো হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্নেল উইলিয়াম ফাবিয়ান কাল্লে জানিয়েছেন, মাচালা কারাগারের দুটি সেল ব্লক একটি গ্যাংয়ের নিয়ন্ত্রণে ছিল। বন্দিদের অন্য সেলে স্থানান্তর এবং একাধিক নিরাপত্তা স্তরের থাকা সত্ত্বেও এই হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বন্দিরা হামলার মাধ্যমে কারাগারের চাবি ছিনিয়ে নেয় এবং বাইরের কক্ষে থাকা অন্য বন্দিদের ওপর হামলা চালায়।

এদিকে, সংঘর্ষের মাত্র তিন দিন আগে এল ওরো প্রদেশের মাচালা কারাগারে আরেক হামলায় ১৪ বন্দি নিহত হন। ২০২১ সাল থেকে এ পর্যন্ত ইকুয়েডরের কারাগারে সহিংসতায় ৫০০-এর বেশি বন্দি প্রাণ হারিয়েছেন। চলমান অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের মধ্যেই এসব ঘটনা ঘটছে।

২০২৪ সালের জানুয়ারি থেকে দেশজুড়ে সামরিক ও পুলিশ মোতায়েন থাকলেও কারাগারের সহিংসতা কমছে না।

সর্বশেষ - জাতীয়

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ

জুমার নামাজ না পড়লে মালয়েশিয়ায় কারাদণ্ড বা জরিমানা

নবীনগরে বিএনপি নেতা মুকুল গুলিবিদ্ধ

বিজয় দিবসে গুণীজন সম্মাননা পেলেন সৈয়দা ইকবাল মান্দ বানু

হাই পারফরম্যান্স সেন্টারই তামিমের সবচেয়ে বড় স্বপ্ন

চ্যালেঞ্জে ১৪ হাজার কোটি টাকার পায়রা বন্দর

‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন ড. মুহাম্মদ ইউনূস

মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড: ডিএমপি’র দাবি, চোরাই তারের ব্যবসা নিয়েই খুন

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন-ভাঙচুর, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

ইসরায়েল হামলায় নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান