সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

অপরাধীদের পালানো ঠেকাতে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ণ

সীমান্ত দিয়ে কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার বিজিবি দিবস-২০২৫ উপলক্ষে পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি একটি গৌরবময় ঐতিহ্যের ধারক ও বাহক। বর্তমানে বিজিবি একটি ‘ত্রিমাত্রিক বাহিনী’ হিসেবে সীমান্ত সুরক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা এবং জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিজিবির সার্বিক উন্নয়নে সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের মাদক দেশে প্রবেশ করতে দেওয়া যাবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে সতর্কতা জোরদার করতে হবে। একই সঙ্গে অবৈধ পথে দেশীয় পণ্য বিদেশে পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

চোরাকারবারি ও মাদক পাচারকারীদের সঙ্গে জড়িত কোনো কর্মকর্তা বা কর্মচারী থাকলে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। পাশাপাশি অধীনস্ত সদস্যদের কল্যাণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বদা সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সংক্রান্ত যেকোনো সমস্যা অত্যন্ত কৌশল ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের স্বার্থ যেন শতভাগ সুরক্ষিত থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সীমান্ত ব্যবহারকারী চোরাকারবারীদের আইনের আওতায় আনতে প্রয়োজনে জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখার নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবির মহাপরিচালকসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

২০১৮ সালের নির্বাচনে রাতের ভোট নিয়ে সাবেক আইজিপির বিস্ফোরক জবানবন্দি

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় ৭৬ ফিলিস্তিনি নিহত, জাবালিয়া শিবিরে ভয়াবহ আক্রমণ

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ, কক্সবাজার মহাসড়কে অচলাবস্থা

জাকসু নির্বাচন বর্জন, দায়িত্ব ছাড়লেন তিন শিক্ষকও

বিএনপিতে ভিন্নমতের বিরুদ্ধে মব কালচার তৈরি হয়েছে: ইসহাক সরকার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটির তারিখ পরিবর্তন

‘গুপ্ত রাজনীতি করে বারুদ কণ্ঠ অর্জন করা যায় না’: রাশেদ খাঁন

জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদল প্রার্থীদের

অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ