বুধবার , ৩০ জুলাই ২০২৫ | ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

২০১৮ সালের নির্বাচনে রাতের ভোট নিয়ে সাবেক আইজিপির বিস্ফোরক জবানবন্দি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩০, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ

২০১৮ সালের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শুরুর আগেই রাতের বেলায় ব্যালট বাক্স পূরণের পরিকল্পনার প্রসঙ্গ উঠে এসেছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের এক জবানবন্দিতে। তিনি দাবি করেন, তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী ওই নির্বাচনকে প্রভাবিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন একটি কৌশলের পরামর্শ দিয়েছিলেন।

চলতি বছরের ২৪ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া পাঁচ পৃষ্ঠার জবানবন্দিতে এসব তথ্য উঠে আসে।

জবানবন্দিতে মামুন আরও দাবি করেন, গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার মতো গুরুতর কার্যক্রম পরিচালনায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই নির্দেশনা আসত। এসব অপারেশন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকি সরাসরি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করতেন। পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করলেও এসব বিষয়ে তাকে সবসময় জানানো হতো না বলে জানান তিনি।

সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সম্পর্কে জবানবন্দিতে বলা হয়, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে ‘জ্বীন’ নামে ডাকতেন, কারণ রাজনৈতিক উদ্দেশ্যে নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নে তিনি ছিলেন অত্যন্ত কার্যকর বলে মনে করা হতো।

জুলাই আন্দোলন দমনে অস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া এবং রাজনৈতিক নিপীড়নের পরিকল্পনা নিয়মিত বৈঠকের মাধ্যমে করা হতো বলেও উল্লেখ করেন সাবেক আইজিপি। গত বছরের ১৯ জুলাই থেকে নিয়মিতভাবে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এসব বৈঠকে পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত থাকতেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ক্ষমতা পরিবর্তনের পর ২৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

সর্বশেষ - জাতীয়

পশ্চিমাঞ্চল রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

পৃথিবীর জন্য আশার এক বাতিঘর হিসেবে দাঁড়াতে চাই; প্রধান উপদেষ্টা

মালয়েশিয়া সফরে অভিবাসন ও বিনিয়োগে অগ্রাধিকার দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব

উত্তাল বঙ্গোপসাগর: অস্বাভাবিক জোয়ারে তলিয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল

সিলেট হয়ে ঢাকায় ফিরবেন বেগম খালেদা জিয়া

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ

জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যায় ১৬ ঘণ্টা পরও মামলা হয়নি

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

এমআরইউর সভাপতি নাঈম, সাধারণ সম্পাদক মিসবাহ নির্বাচিত