বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

যে কারণে জামায়াতের ভোট কমতে পারে বলে মনে করেন মাসুদ কামাল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৬ ৫:৫৯ পূর্বাহ্ণ

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলনকে জোটে রাখতে না পারায় জামায়াতে ইসলামীর ভোট কমে যেতে পারে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের নিজস্ব ভোটভিত্তি আছে এবং দলটিকে পাশে না পাওয়া জামায়াতের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা দেবে।’

সম্প্রতি জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজের ইউটিউব চ্যানেল ‘ভয়েস বাংলা’-তে অংশ নিয়ে মাসুদ কামাল এসব কথা বলেন। তিনি বলেন, ‘জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দল না থাকলে ক্ষমতাসীন দলের মধ্যে বেপরোয়া মনোভাব তৈরি হয়। বিরোধী দল দুর্বল হলে সরকার মনে করে পাঁচ বছরের ম্যান্ডেট পাওয়া গেছে, যা ইচ্ছা তাই করা যাবে, ধরার বা বলার কেউ নেই।’

তিনি বলেন, ‘এ ধরনের বাস্তবতা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও সৃষ্টি করে। তাই জনগণ সবসময় এমন বিরোধী দল কামনা করে, যারা সরকারকে চাপের মধ্যে রাখবে এবং সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকবার ভাবতে বাধ্য করবে।’

তিনি আরো বলেন, ‘একসময় মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছিল যে জামায়াত একটি শক্তিশালী বিরোধী শক্তি হতে পারে। কিন্তু ইসলামী আন্দোলনকে জোটে ধরে রাখতে না পারায় সেই সম্ভাবনা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।’

মাসুদ কামাল মনে করেন, ইসলামী আন্দোলনের সমর্থক ভোট উল্লেখযোগ্য—যে যাই বলুক না কেন। ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত সময়কালে বিভিন্ন জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন ধারাবাহিকভাবে অংশ নিলেও জামায়াত দীর্ঘ সময় নির্বাচন মাঠে সক্রিয় ছিল না। ফলে নতুন ভোটারদের একটি অংশ জামায়াতের প্রতীক ‘দাড়িপাল্লা’ সম্পর্কে আগের মতো পরিচিত নয়। বরং ‘হাতপাখা’ প্রতীককে তারা বেশি চিনে। এ কারণে ইসলামী আন্দোলন জামায়াতের জন্য কার্যকর পার্টনার হতে পারত।

তিনি আরো বলেন, ‘জামায়াত হিসাব করে রাজনীতি করে। তারা যে ১৭৯টি আসনে প্রার্থী দিয়েছে, সেখানে মূল লক্ষ্য থাকবে সম্ভাবনাময় আসনগুলোতে বেশি জোর দেওয়া। যেখানে সম্ভাবনা কম, সেখানে শক্তি কমিয়ে কর্মী-সমর্থকদের সম্ভাবনাময় এলাকায় সরিয়ে নেওয়ার কৌশলও তাদের থাকতে পারে।’

তিনি মনে করেন, এবার অন্যের ভোটে জেতার সুযোগ কম; প্রার্থীদের নিজেদের ভোট নিজেকেই সংগ্রহ করতে হবে। আলোচনায় তিনি পোস্টাল ব্যালট প্রসঙ্গেও নির্বাচন কমিশনের সমালোচনা করেন। তার মতে, কমিশনের অদক্ষতার কারণে এ বিষয়টি বিতর্ক তৈরি করছে এবং নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে আস্থার সংকটও বাড়ছে।

সর্বশেষ - জাতীয়

নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ আজ, প্রধান অতিথি তারেক রহমান

রোহিঙ্গা সংকট সমাধানে ইউনূসের সাত দফা প্রস্তাব

নির্বাচনী ষড়যন্ত্র ঠেকাবে জনগণ: জয়নুল আবদিন ফারুক

সুপ্রিম কোর্ট সচিবালয় কার্যক্রম আইনি মারপ্যাঁচে আটকে যাবার আশংকা

মামলা ভয়ভীতি দখলে গড়া প্লট নগরী ‘বাংলা বসতি’

পারমাণবিক বোমা তৈরি করবে না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট

আজ বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বসবেন আসিফ নজরুলনিরাপত্তা সংকটের কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, এই সিদ্ধান্ত তারা জানিয়েছে আগেই। কাল আইসিসিও জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। বিসিবির সভাপতি আমিনুল ইসলামকে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এক দিন সময় দিয়েছে আইসিসি। আমিনুল বলেছেন, তিনি আছেন ‘মিরাকলের’ আশায়। এর মধ্যেই আজ বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) দুপুর তিনটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে একটি সূত্র। জানা গেছে, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে তা সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হবে। তাদের সঙ্গে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়েও। উগ্রবাদীদের হুমকিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সরকারের নির্দেশে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এ নিয়ে দুই দফায় অনলাইন ও সরাসরি আইসিসির সঙ্গে বৈঠক করে তারা। তবে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বিসিবি।

যুক্তরাষ্ট্রের আইডাহোতে বন্দুকধারীর গুলিতে দুই ফায়ার সার্ভিস কর্মী নিহত

সোমবার থেকে দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

মুনিয়ার পরিণতি আমারও হবে বলে হুমকি দেয় তৌহিদ আফ্রিদি