রবিবার , ২৫ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

লং মার্চ নয়, সংসদে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করুন: চিফ হুইপ

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ২৫, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ

বিরোধী দলকে রাজপথে লং মার্চ ও মিছিল না করে জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, লং মার্চ করে সব সমস্যার সমাধান করা সম্ভব হলে সবার আগে প্রধানমন্ত্রীই সেই পথ বেছে নিতেন।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের এলডি হলে আসন্ন কপ সম্মেলন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম মনি বিরোধী দলকে সরকারের সমালোচনায় সীমাবদ্ধ না থেকে বৈশ্বিক সমস্যা সমাধানে সরকারের পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে পাঁচ মাসের মধ্যেই দেশকে অস্থিতিশীল করতে কারা রাজপথে নামছে, সে বিষয়ে তরুণদের সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এ বিষয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ন্যায্য দাবি তুলে ধরেন চিফ হুইপ।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশকে নানা ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। দেশের কৃষিজমি নষ্ট হচ্ছে, উত্তরাঞ্চলের জমি মরুভূমির মতো হয়ে পড়ছে। এর ফলে মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে।

নুরুল ইসলাম মনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান ১ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত ক্ষতি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় তুলনামূলকভাবে কম হলেও এর বিরূপ প্রভাব মোকাবিলায় দেশকে বড় ধরনের মূল্য দিতে হচ্ছে উল্লেখ করে তিনি আন্তর্জাতিক পরিসরে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

সর্বশেষ - শিক্ষা

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে ‘যৌন নির্যাতন’ ও ভিডিও ধারণের অভিযোগে ২ শিক্ষার্থী আটক

জন্মের চেয়ে মৃত্যু বেশি, রেকর্ড জনসংখ্যা সংকটে জাপান

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, থাকছে রাত্রিযাপনের সুযোগ

সন্ত্রাসবিরোধী আইনের মামলা মেহেদী-শান্তাসহ ৬ জনের জামিন নামঞ্জুর

কানাডায় এনআইডি সেবা চালু, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের প্রত্যয় সিইসির

‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ অবিলম্বে চালু, এমপি প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স

ইরানের ওপর মার্কিন হামলা: ১৫ বছরের পরিকল্পনার ‘চূড়ান্ত পরিণতি’

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিল আরও এক দল

৭০ জনের বেশি বাংলাদেশি নিয়ে ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনা

তারেক রহমান অতীতে বিএনপি ধ্বংসের কিনারা থেকে দেশ রক্ষা করেছে, এবারও করবে