মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত চান শহীদ পরিবার ও আহতরা

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ৬, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাই যোদ্ধাদের সুরক্ষা এবং গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করার দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্য ও আহতদের প্রতিনিধিরা। একই সঙ্গে জুলাই যোদ্ধাদের ভাতা বৃদ্ধি, আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং আইনি হয়রানি ও হুমকি থেকে তাঁদের সুরক্ষার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময়কালে তারা এসব দাবি জানান। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের ৬৩ প্রতিনিধি অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময়কালে তারা এসব দাবি জানান। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের ৬৩ প্রতিনিধি অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৈঠক সূত্রে জানা গেছে, অধিকাংশ প্রতিনিধি জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও জুলাই যোদ্ধাদের সুরক্ষার দাবি জানান। অনেক পরিবার এখনো বিভিন্ন জায়গা থেকে হুমকি পাচ্ছে বলেও জানানো হয়। পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত করা, আহতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং যোদ্ধাদের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি আসে।

 

 

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানানো হয়েছে। কেউ কেউ সংবিধানের প্রস্তাবনায় বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন। কমিটি জানিয়েছে, সংবিধানের উপযুক্ত জায়গায়, বিশেষ করে তফসিলে এ বিষয়গুলো ধারণ করা হবে। এর মাধ্যমে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সাংবিধানিক সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ প্রণয়নের সময় অংশগ্রহণকারী সব দল ও শক্তি যেভাবে ঐকমত্যে পৌঁছেছে, সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। নোট অব ডিসেন্টসহ যেভাবে জাতীয় সনদে স্বাক্ষর হয়েছে, তা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নোট অব ডিসেন্ট বাদ দিয়ে সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো ঐকমত্য হয়নি।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পক্ষ থেকে বিচারপ্রক্রিয়া দ্রুত করার দাবিও এসেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও হত্যাকাণ্ডের জন্য দায়ীদের-শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের-বিচার দ্রুত করার দাবি জানানো হয়েছে।

 

 

সালাহউদ্দিন আহমদ বলেন, বিচারপ্রক্রিয়া স্বাধীনভাবে চলছে এবং আদালত আইন অনুযায়ী কাজ করবে। তদন্ত, রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা, অভিযোগপত্রসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকার দ্রুততার সঙ্গে সহযোগিতা করবে। দণ্ডবিধির অধীনে অন্যান্য আদালতে হওয়া মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্যও তদারকির দাবি এসেছে।

 

 

জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে তিনি বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পাঠ করা ঘোষণাপত্রটি দীর্ঘ ছয়-সাত মাসের আলোচনা ও চর্চার পর প্রণীত হয়েছে। এতে এমন অনেক বিষয় রয়েছে, যেগুলো রাজনৈতিক দলগুলো স্বীকৃতি দিয়েছে। তাই সাংবিধানিক স্বীকৃতি দিতে হলে জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গও আসবে।

 

 

সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি অনুষ্ঠিত গণভোটটি আইনি গণভোট হলেও সেটি সাংবিধানিক গণভোট ছিল না। সংবিধান সংশোধনের মাধ্যমে যেসব অনুচ্ছেদে পরিবর্তন বা সংযোজন করা হবে, সেগুলো কার্যকর করার আগে সাংবিধানিক গণভোটের ব্যবস্থা করতে হবে।

 

 

সংবিধানের প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও মৌলিক বিষয়ে পরিবর্তন এলে গণভোটের বিষয়টি আসবে বলেও জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হলে ভবিষ্যতে তা সহজে পরিবর্তন করা না যায়, সে জন্য জনগণের অনুমোদনের বিধান রাখার কথাও বলেন তিনি।

 

 

তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, কারা এতে থাকবেন এবং কোন পদ্ধতি অনুসরণ করা হবে-তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান কমিটির সভাপতি। এ বিষয়ে সংসদে আলোচনার পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে আইনজীবী, বিচারক, সুপ্রিম কোর্টের আইনজীবী, আইন ও সংবিধান বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করা হবে। একাধিক পদ্ধতি বিবেচনায় রাখা হয়েছে।

 

 

রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব কমিটি গ্রহণ করেনি বলেও জানান তিনি। অতীতে এ নিয়ে বিতর্ক থাকায় রাষ্ট্রপতিকে এ ব্যবস্থায় না রাখাই ভালো বলে কমিটির অবস্থান।

 

 

বিরোধী দলের লং মার্চ কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এটি তাদের গণতান্ত্রিক অধিকার। তবে সংবিধান সংশোধনের বিষয়টি জাতীয় সংসদেই আলোচিত হবে।

 

 

সংবিধান সংশোধন নিয়ে কমিটির ছয়টি বৈঠকে কতটুকু অগ্রগতি হয়েছে, সে বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা যাবে না বলে জানান তিনি। আরও অংশীজনের মতামত নেওয়ার পর কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

বৈঠকে আরও অংশ নেন- কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, নূরুল হক ও সাকিলা ফারজানা।

সর্বশেষ - শিক্ষা

জামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান: ৭.৩ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস উত্তোলন

ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের শপথ

তারেক রহমানের আগমনকে ঘিরে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

হঠাৎ কেন লন্ডন গেলেন জামায়াত আমির?

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক

রাহুল গান্ধীর সঙ্গে চায়ের আড্ডায় ৭ ‘মৃত’ ভোটার

জুনের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জামায়াত আমিরের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অঙ্গীকারবদ্ধ প্রধান উপদেষ্টা ইউনূস

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির