বুধবার , ১৩ আগস্ট ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অঙ্গীকারবদ্ধ প্রধান উপদেষ্টা ইউনূস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৩, ২০২৫ ৭:৩১ পূর্বাহ্ণ

মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার কঠোর পরিশ্রম করছে, যাতে ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যায়। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে ন্যায়সঙ্গত শাসনব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও সমান সুযোগ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

ড. ইউনূস তরুণদের উদ্দেশে বলেন, তারা আগামী দিনের নির্মাতা, তাদের স্বপ্ন, সাহস ও সৃজনশীলতা বিশ্বকে বদলে দিতে পারে। বৈষম্য ও সম্পদের কেন্দ্রীভবন রোধে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি উল্লেখ করেন, দরিদ্র মানুষ প্রতিভাহীন নয়, বরং সুযোগের অভাবে পিছিয়ে থাকে; ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা সেই সুযোগ তৈরি করতে পারে।

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের গভীরতা উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, প্রযুক্তি, শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি ও উদ্যোক্তা উন্নয়নে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে। অনুষ্ঠানে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

করোনা ও ডেঙ্গু মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

ড. শেখ মইনউদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী নিয়োগ

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জামায়াতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু: ডেঙ্গু মোকাবিলায় বিশেষ নজর

২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসেব দিতে নির্দেশ ইসির

প্রধান উপদেষ্টার নির্বাচন ঘোষণায় জামায়াতের সন্তোষ: ‘জাতি আশ্বস্ত’

অনিশ্চিত বিশ্বে আস্থা সংকটে এশিয়া, সমাধান অপরিহার্য

ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে

গণতন্ত্র ফিরিয়ে আনতে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই: আমীর খসরু