সোমবার , ১২ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

উত্তরার আজমপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়কের এক পাশে যান চলাচল বন্ধ

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১২, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ণ

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরার আজমপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে বিভিন্ন কারখানার শত শত শ্রমিক সড়কে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন।

শ্রমিকদের অবরোধের কারণে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আজমপুর ও আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি দেখা দেয়।

দক্ষিণখানের অতিরিক্ত উপকমিশনার কে এইচ এম এরশাদ সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণখান এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বেলা ১১টার দিকে একত্র হয়ে সড়কে বিক্ষোভ শুরু করেন।

তিনি আরও জানান, শ্রমিকদের অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা