শুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

দ্রব্যমূল্য, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের প্রতিবাদে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ৩০, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় কর্মসূচির ঘোষণা দেন দলটির নেতা হাসনাত আবদুল্লাহ।

ভিডিওবার্তায় হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা এবং আইনের শাসনের অভাবসহ নানা সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি বলেন, এসব অনিয়ম ও পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে সুশাসন প্রতিষ্ঠা এবং সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে তাঁদের লড়াই অব্যাহত থাকবে।

প্রতিবাদ সমাবেশে সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ।

সর্বশেষ - শিক্ষা