বুধবার , ২৮ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার, চলছে নিরাপত্তা জোরদারের কাজ

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ২৮, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ

সাইবার হামলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার সাময়িকভাবে বন্ধ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। সার্ভারের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন কারিগরি দলের সদস্যরা। কাজ শেষ হলে দ্রুত সার্ভারটি চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘আমাদের কারিগরি টিম কাজ করছে। কাজ শেষ হলে দ্রুত সার্ভার চালু হয়ে যাবে।’

এদিকে, সাইবার নিরাপত্তা জোরদারে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ। তথ্যভান্ডারের নিরাপত্তা সুরক্ষায় সংস্থাটি সতর্কবার্তা জারি করেছে।

এর আগে পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

পরে গত রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট পুনরায় সচল করা হয়। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, ওয়েবসাইট বন্ধ রাখার সিদ্ধান্ত শুধু ব্যাংকটির নিজস্ব সমস্যার কারণে নেওয়া হয়নি। বরং বিশ্বব্যাপী সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবেই ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

এনআইডি সার্ভার পুনরায় চালুর বিষয়ে কারিগরি কাজ শেষ হওয়ার পর পরবর্তী পরিস্থিতি জানা যাবে।

সর্বশেষ - শিক্ষা

৫০ লাখ মানুষের জীবিকা হুমকিতে, ১০ লাখ মানুষ চাকরি হারাবে

সৌদি আরবে কারখানায় আগুনে নিহত নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার

রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে হবে, আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বকে আনন্দিত করেছে: খামেনি

মিটফোর্ডে নৃশংস খুনের পর র‍্যাবের অভিযান জোরদার, গ্রেফতার কয়েকজন

ত্যাগীদের দিয়েই দল গঠনের আহ্বান জয়নুল আবদিন ফারুকের

২০২৬ হজের জন্য তিন সরকারি প্যাকেজ ঘোষণা

জামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান: ৭.৩ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস উত্তোলন

পলাতক হাসিনা গত ১৬ বছরে দেশকে ধ্বংস করে দিয়েছে

‘ফ্যাসিবাদী বিজেপি’-র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন থালাপতি বিজয়