শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

আজিমপুর সরকারি কলোনিতে হঠাৎ বাসা ছাড়ার নির্দেশ, বিপাকে ছাত্রী ও ভাড়াটেরা

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ৩১, ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ণ

 রাজধানীর আজিমপুর সরকারি কলোনিতে সরকারি বাসায় সাবলেট ও ভাড়াটে হিসেবে থাকা ব্যক্তিদের ৩১ অক্টোবরের মধ্যে বাসা ছাড়ার নির্দেশ দেওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও অন্যান্য ভাড়াটেরা। হঠাৎ বাসা ছাড়ার নোটিশ পেয়ে কেউ কেউ থাকার জায়গা খুঁজতে হন্যে হয়ে ঘুরছেন, আবার কেউ মালপত্র নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। এতে বিশেষ করে ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে।

ইডেন মহিলা কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী আজিমপুর সরকারি কলোনির একটি ভবনে সাবলেট থাকতেন। শনিবার (৩১ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে ভ্যানে করে আসবাব ও অন্যান্য জিনিসপত্র সরিয়ে নিতে দেখা যায়।

নিজের ভোগান্তির কথা জানিয়ে ওই শিক্ষার্থী বলেন, গত ২২ অক্টোবর বাড়িওয়ালা তাঁকে বাসা ছাড়ার নোটিশ দেন। তখন তিনি দুর্গাপূজার ছুটিতে গ্রামের বাড়িতে ছিলেন। ২৬ অক্টোবর ঢাকায় ফিরে আর বাসায় থাকতে পারেননি। এরপর বিভিন্ন জায়গায় রাত কাটাতে হয়েছে তাঁকে। বাড়িওয়ালার নির্দেশ ছিল, ৩১ অক্টোবরের মধ্যে সব মালপত্র নিয়ে বাসা ছেড়ে দিতে হবে।

ওই শিক্ষার্থী আরও বলেন, ডিসেম্বরেই তাঁদের চূড়ান্ত পরীক্ষা। এমন পরিস্থিতিতে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নেবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। নিরাপত্তাহীনতা ও মানসিক চাপের মধ্য দিয়ে সময় কাটছে বলেও জানান তিনি।

তিনি জানান, বাসা ভাড়া নেওয়ার সময় মৌখিকভাবে চুক্তি হয়েছিল, বাসা ছাড়তে হলে বাড়িওয়ালাকে অন্তত দুই মাস আগে জানাতে হবে। একই শর্ত ভাড়াটেদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। কিন্তু হঠাৎ বাসা ছাড়ার নির্দেশ দিয়ে সেই শর্ত মানা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

একই ভবনের আরেক ভাড়াটে ছিলেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী। তিনিও হঠাৎ বাসা ছাড়ার নির্দেশ পেয়ে বিপাকে পড়েছেন। তিনি জানান, প্রতিদিন রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বাসা খুঁজেছেন। এ পরিস্থিতিতে তাঁদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আবাসিক হলে আসন পাওয়ার বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, হলে আসন না পাওয়ার কারণেই তাঁরা বাইরে ভাড়া থাকছেন। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে আবাসিক হলে আসন বরাদ্দের ব্যবস্থা করতে কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে, সরকারি আবাসনে বরাদ্দ পাওয়া বাসায় নিজে না থেকে অন্যদের সাবলেট বা ভাড়া দেওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। সরকারি চাকরিজীবীদের ৩১ অক্টোবরের মধ্যে সাবলেট বা ভাড়াটেদের সরিয়ে নিয়ে বরাদ্দ করা বাসায় নিজে বসবাস করার নির্দেশ দেওয়া হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর গত বৃহস্পতিবার এ বিষয়ে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ অক্টোবরের পরও কোনো সরকারি ফ্ল্যাটে সাবলেট বা ভাড়াটে পাওয়া গেলে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীর বাসা বরাদ্দ বাতিল করা হবে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

আজিমপুর সরকারি কলোনির ২২ নম্বর ভবন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, ভবনটিতে মূলত কম বেতনের সরকারি কর্মচারীরা বসবাস করেন। তাঁদের কেউ কেউ একটি কক্ষ ভাড়া দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গিয়েছিল। তবে ইতিমধ্যে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সেখানে কোনো ভাড়াটে নেই বলে দাবি করেন তিনি।

সর্বশেষ - শিক্ষা

কাকরাইলে জাপা কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সংঘর্ষে উত্তেজনা

সব ধর্মেই সম্প্রীতির বার্তা, জন্মাষ্টমীতে তারেক রহমানের শুভেচ্ছা

খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বিগ্ন নরেন্দ্র মোদি

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো বাধা: স্বরাষ্ট্র উপদেষ্টা

সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি?

রোহিঙ্গা সংকট বহুমাত্রিক, একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: অধ্যাপক ইউনূস

গ্রেফতারের পর ১২ ঘণ্টার মধ্যে স্বজনদের জানানো বাধ্যতামূলক: উপদেষ্টা পরিষদ

দুর্গাপূজায় সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত: র‍্যাব ডিজি

ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবসায়ীদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্য উপদেষ্টা

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আ. লীগের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন অ্যাটর্নি জেনারেল