শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ৩১, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশিদকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ হারুন অর রশিদকে চাকরি থেকে বরখাস্তের আদেশ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হবে।

এর আগে, ২০২৫ সালের ১৮ আগস্ট তাঁকে সাময়িক বরখাস্ত করেছিল সরকার। একই সময়ে হারুন অর রশিদসহ পুলিশের ১৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে এবার তাঁকে চূড়ান্তভাবে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হলো।

সর্বশেষ - শিক্ষা