বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ | ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

এভাবে নয়, ‘যথাযথ সম্মানে’ রোনালদোর বিদায় চায় পর্তুগাল

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ৫, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। এক বিবৃতিতে কিংবদন্তি এই ফুটবলারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেছে তারা। একই সঙ্গে যথাযথ সম্মাননা ছাড়া রোনালদোর বিদায় মেনে নেবে না বলেও জানিয়েছে ফেডারেশন।

 

রোনালদোকে শুধু অসাধারণ একজন খেলোয়াড় নয়, অনুপ্রেরণাদায়ী নেতা, নিবেদনের প্রতীক এবং জাতীয় দলের চেতনার অন্যতম প্রধান মুখ হিসেবে অভিহিত করেছে এফপিএফ। বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় দলের হয়ে কিংবদন্তিতুল্য আন্তর্জাতিক ক্যারিয়ারে অধিনায়ক ২৩৪ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৪৬টি। দেশের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, ভেঙেছেন একের পর এক রেকর্ড। পর্তুগিজ ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে, এমন অনেক অর্জনের পথে দলকে নেতৃত্ব দিয়েছেন।’পর্তুগালের জার্সির প্রতি রোনালদোর নিঃশর্ত ভালোবাসার কথাও তুলে ধরেছে ফেডারেশন। তাদের ভাষায়, তার প্রতিটি ঘামের বিন্দু, গুরুত্বপূর্ণ গোল এবং মাঠে অধিনায়কের আর্মব্যান্ডের প্রতি সম্মান—সবকিছুতেই ফুটে উঠেছে দেশের প্রতি তার নিবেদন। বিশ্বমঞ্চে পর্তুগালের নাম উজ্জ্বল করতেও বড় ভূমিকা রেখেছেন তিনি।

 

রোনালদোর বিদায়কে ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছে এফপিএফ। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বিদায় যেন যথাযথ সম্মাননা ছাড়া না হয়, তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। রোনালদোর বিশাল ক্যারিয়ারের উপযুক্ত সম্মান জানাতে আমরা আয়োজন করতে চাই, পরিকল্পনা করতে চাই। এমন একটি আয়োজন করতে চাই, যেখানে সমর্থকরা ও পুরো দেশ আরেকবার তাকে অভিবাদন জানাতে ও উদ্‌যাপন করতে পারবে।’

 

রোনালদোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেডারেশন লিখেছে, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, অধিনায়ক! এই বাড়ি সব সময় তোমারই থাকবে। চলো, এক হাজারতম গোলের দিকে এগিয়ে যাই!’

সর্বশেষ - শিক্ষা

হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ডিআরইউ থেকে আটক লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

ঋণ জালিয়াতি মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

বাজারে আসছে নতুন ডিজাইনের ১০০ টাকার নোট

মিটফোর্ড হত্যাকাণ্ড: সোহাগ হত্যা ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্বে – ডিএমপি

৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত : ডব্লিউএইচও

মজুরি বোর্ড গঠনের পরও সড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের আহ্বান সিপিবির

গোপালগঞ্জের ঘটনায় জড়িতরা ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অপরাধীই যদি তদন্তকারী হয়, ন্যায়বিচার হবে কীভাবে: তাজুল ইসলাম