বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬ | ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

মেট্রোরেল প্রকল্পে কাজ পেলো ভারতের টাটা

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ১২, ২০২৬ ১২:১০ অপরাহ্ণ

মেট্রোরেলের এক প্রকল্পে গুরুত্বপূর্ণ একটি অংশ নির্মাণের কাজ পেয়েছে ভারতের টাটা প্রোজেক্টস। জাপানের নিশিমাতসো কন্ট্রাকশন এবং টোডা কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে কাজটি পেয়েছে তারা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস।

 

প্রতিবেদন অনুযায়ী, ভারত ও জাপানের এসব প্রতিষ্ঠানকে কাজটি দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মেট্রোরেলের ভূগর্ভস্থ ৫ দশমিক ২ কিলোমিটার অংশের সিভিল ওয়ার্কগুলো করবে এই তিন প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে স্থাপত্যটির ফিনিশিং, মেকানিক্যাল, বৈদ্যুতিক এবং প্লাম্বিং সিস্টেমের কাজ।

 

এছাড়া, এই প্রকল্পের মধ্যে রয়েছে মাটির নিচে তিনটি স্টেশন নির্মাণ। সেগুলো হলো খিলক্ষেত, বিমানবন্দর তৃতীয় টার্মিনাল এবং বিমানবন্দর স্টেশন। এছাড়া লাইনটির উত্তরাংশে একটি গভীর কূপও নির্মাণ করা হবে।

 

টাটা প্রোজেক্টস এক বিবৃতিতে বাংলাদেশের কাছ থেকে এ কাজটি পাওয়ার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, নিশিমাতসু ও টোডা কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কাছ থেকে বাংলাদেশের ঢাকা মেট্রো নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ ‘কন্ট্রাক্ট প্যাকেজ সিপি০৬’-এর কাজ পেয়েছে টাটা প্রোজেক্টস।

 

এই প্রকল্পে সহায়তা ও অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা)। বাংলাদেশের পরিবহন ব্যবস্থাকে আধুনিক করার অংশ হিসেবে ঢাকায় তৈরি করা হচ্ছে মেট্রোর নতুন লাইন। বর্তমানে মেট্রোর যে অংশটি আছে সেটি সাধারণ মানুষের চলাচলকে অনেক সহজ করে দিয়েছে।

 

ভারতের টাটা কোম্পানি গাড়ি উৎপাদনের পাশাপাশি তেল পরিশোধন এবং পেট্রোক্যামিকেল খাতেও কাজ করে।

সর্বশেষ - শিক্ষা

তিস্তার পানি বিপৎসীমার উপরে: চরাঞ্চলে আতঙ্ক, নিম্নাঞ্চল প্লাবিত

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসানকে বিদায় সংবর্ধনা

চট্টগ্রাম বন্দর পরিচালনার চুক্তি নিয়ে হাইকোর্টের দ্বিধা-বিভক্ত রায়

জাকসু নির্বাচন বর্জন, দায়িত্ব ছাড়লেন তিন শিক্ষকও

বাংলাদেশের প্রবৃদ্ধিতে ধীরগতির আভাস বিশ্বব্যাংকের

মিটফোর্ড হত্যাকাণ্ড: সোহাগ হত্যা ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্বে – ডিএমপি

জামায়াত আমির হার্টের জটিলতায় হাসপাতালে ভর্তি

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত

ব্রাদার্সের কাছে আবাহনীর হার, রহমতগঞ্জের জয়

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য ক্লোজড