শনিবার , ১৪ নভেম্বর ২০২৬ | ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

পোশাকশ্রমিকেরা কাজ না করলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ১৪, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা মজুরি পান না। অর্থাৎ কাজ নেই তো মজুরিও নেই।

 

আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। ঢাকার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এর আগে সকালে দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভায় এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন।বিজিএমইএর সভাপতি বলেন, সাভার, আশুলিয়া ও গাজীপুরে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। এ ছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। আগামীকাল থেকে যেসব কারখানায় উৎপাদন সম্ভব হবে না, সেগুলো চাইলে ১৩(১) ধারায় বন্ধ রাখতে পারবে।

 

মাহমুদ হাসান খান জানান, আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে। তবে বিশৃঙ্খলা চলতে থাকলে বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে গতকাল শুক্রবার পাঁচটি শ্রমিক সংগঠনের জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়।

 

শ্রমিকনেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে—এমন কোনো কাজে শ্রমিকদের যুক্ত হওয়া উচিত নয়। উসকানি ও অপতৎপরতা থেকেও তাঁদের বিরত থাকতে হবে। মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দিতে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তাঁরা।

 

মালিকদের উদ্দেশে শ্রমিকনেতারা বলেন, বর্তমানে দু–একটি জায়গায় আন্দোলন চলছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখতে হবে।পোশাকশ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। মজুরি বোর্ডের আলোচনা শুরুর পর শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পুরোপুরি শান্ত হয়নি।

সর্বশেষ - শিক্ষা

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সাহসী পাঁচ কালের কণ্ঠ সাংবাদিককে সম্মাননা

বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারকে সান্ত্বনা দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস

নোবেল শান্তি পুরস্কার ভেনেজুয়েলার মারিয়া কোরিনার হাতে; ট্রাম্পকে উৎসর্গ

মতিউর রহমানকে অনৈতিক সুবিধা: বরখাস্ত ১১ পুলিশ

ইসরায়েলের তিন স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

জাপানি বিনিয়োগে ৫ বছরে ২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য

দুর্নীতিই বড় কর্মকর্তাদের পলায়নের মূল কারণ: দুদক চেয়ারম্যান

জাফলংয়ে পর্যটক-স্থানীয়দের হাতাহাতি: ইউএনও’র দুঃখ প্রকাশ