শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইসরায়েলের তিন স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ৬:৫৭ পূর্বাহ্ণ

ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে। গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, বেন গুরিওন বিমানবন্দর, বেয়ারশেবা এবং আশকেলনে চালানো হামলায় তিনটি ড্রোন ব্যবহার করা হয় এবং সবকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হয়েছে।

এক বিবৃতিতে সারি বলেন, এই হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এবং গাজায় ইসরায়েলের “গণহত্যা ও অবরোধ” নীতির প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছে। তিনি সতর্ক করে দেন, ইসরায়েলি বন্দরে কার্যরত যে কোনো কোম্পানি অবিলম্বে তাদের কার্যক্রম বন্ধ না করলে, তাদের জাহাজও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত দুটি ড্রোন মাঝপথেই আটকানো হয়েছে।
(সূত্র: মেহের নিউজ, আনাদোলু এজেন্সি)

সর্বশেষ - জাতীয়

জাফলংয়ে পর্যটক-স্থানীয়দের হাতাহাতি: ইউএনও’র দুঃখ প্রকাশ

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে এক বছরের কারাদণ্ড

ভারতেই থাকবেন কি না, সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন: এস জয়শঙ্কর

সাবেক গভর্নর-ডেপুটিদের ব্যাংক হিসাবের খোঁজে বিএফআইইউ

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল

সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা শুরু, প্রধান অতিথি তারেক রহমান

‘জুলাই হত্যাকাণ্ডের বিচার বর্তমান সরকারের আমলেই সম্পন্ন হবে’ – আইন উপদেষ্টা

ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের

ফিলিস্তিনের প্রেসিডেন্ট এর ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট