রবিবার , ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২২৫

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ৮, ২০২৬ ১:১০ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এই রোগের উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৭৭ শিশু মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৮৭ শিশুর। এ নিয়ে চলতি বছর ২৪ হাজার ৪৪২ জনের হাম শনাক্ত হয়েছে।
আর নতুন করে এক হাজার ১৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ৩৮ হাজার ৮৪০ জন।

সর্বশেষ - শিক্ষা