বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. বানিজ্য/অর্থনীতি
  2. ভিডিও

টিসিবি লিটার প্রতি ৩৫ টাকা বাড়াল তেলের দাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২২, ২০২৫ ১২:৫৪ পূর্বাহ্ণ

ঈদযাত্রার আগে টিসিবির পণ্যমূল্যে বড় ধাক্কা: তেল, ডাল ও চিনির দাম অস্বাভাবিক বৃদ্ধি

ঈদুল আজহার আগে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তেল, ডাল ও চিনির দাম অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে। মাত্র এক মাসের ব্যবধানে প্রতি লিটার তেলে ৩৫ টাকা, প্রতি কেজি মসুর ডালে ২০ টাকা এবং চিনির দাম ১৫ টাকা বাড়িয়েছে টিসিবি।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার থেকে সারা দেশে ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কার্যক্রম শুরু হবে বৃহস্পতিবার থেকে। আগে যেখানে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা ১০০ টাকা লিটারে তেল পেতেন, এখন তা বেড়ে হয়েছে ১৩৫ টাকা। একইভাবে, ডালের দাম ৬০ টাকা থেকে ৮০ টাকা এবং চিনির দাম ৭০ টাকা থেকে বেড়ে ৮৫ টাকা করা হয়েছে।

টিসিবি আরও জানিয়েছে, দেশব্যাপী প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি হবে। প্রতিটি ট্রাকে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল থাকবে। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি যেকোনো সাধারণ ভোক্তা ঈদের পণ্য কিনতে পারবেন বিশেষ ট্রাকসেলে। তবে, তাদের ক্ষেত্রেও বাড়তি দাম গুণতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে এই কার্যক্রমের পাশাপাশি যেকোনো ভোক্তার কাছে সারা দেশে প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি বিক্রি হবে। এর মধ্যে ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, ছয়টি বিভাগীয় শহরে ১০টি করে এবং অবশিষ্ট ৫৬ জেলা শহরে ১০টি করে ট্রাক থাকবে।

ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই বিক্রয় কার্যক্রম ২২ মে থেকে শুরু হয়ে ৩ জুন পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিনসহ) চলবে।

সর্বশেষ - জাতীয়

শিগগিরই চালু হচ্ছে বিমানবন্দরের ই-গেট

জামিনে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন

আইনশৃঙ্খলা অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে

ইরান-ইসরায়েল সংঘাতে মার্কিন হস্তক্ষেপে রাশিয়ার হুঁশিয়ারি

র‍্যাব-ডাকাত ধাওয়া-পাল্টা ধাওয়া: জনতার ভুল বোঝাবুঝিতে র‍্যাব সদস্যরা গণপিটুনির শিকার

কাপাসিয়ায় ৫ খুন: আপনজনের খুনি কীভাবে হয়ে ওঠে মানুষ

টঙ্গী অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের ৩ সদস্য আশঙ্কাজনক

বাগেরহাটে হরতাল ও অবরোধ, নির্বাচন অফিসে তালা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা

কাশ্মীর নিয়ে আপস নয়, ফের কড়া বার্তা পাকিস্তান সেনাপ্রধানের