রবিবার , ২০ জুলাই ২০২৫ | ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

বিতর্কের জেরে শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসক নিয়োগ বাতিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২০, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ

ব্যাপক বিতর্কের মুখে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট ৬৫ জন চিকিৎসকের নিয়োগ বাতিল করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এখন নতুন করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ৪২ জনকে স্থায়ীভাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে

রবিবার (২০ জুলাই) শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুল আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ডা. মাহবুবুল আলম বলেন, “আগে অ্যাডহক বেসিসে নিয়োগ দেওয়া হয়েছিল ছয় মাসের জন্য। এর মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল। যেহেতু এটা নিয়ে কথা উঠেছে, সেই জন্য আমরা এটা পুরোটাই বাতিল করে দিয়েছি। এখন আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব, যারা আবেদন করবে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।”

এর আগে গত ৪ জুলাই কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই অভ্যন্তরীণভাবে এই ৬৫ জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছিল, যা গণমাধ্যমে অনিয়মের খবর সৃষ্টি করে এবং চিকিৎসক সমাজে চরম অসন্তোষ তৈরি হয়। এই বিতর্কের পরেই নিয়োগ বাতিলের এই সিদ্ধান্ত এলো।

সর্বশেষ - জাতীয়

ইনকিলাব মঞ্চের আহতদের কেউ গুলিবিদ্ধ নন: ঢামেক পরিচালক

জুলাই মাসের প্রথম ১৩ দিনে প্রায় ১২০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আয়

গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১৯, যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যা শঙ্কা

বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক ১৯ বছর পর

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা বিনিময়

গণতন্ত্রের শত্রুরা ষড়যন্ত্র করছে, নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান মির্জা ফখরুলের

সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপের স্বপ্ন ঝুঁকিতে বাংলাদেশের

সীমানা পুনর্নির্ধারণে ইসিতে রেকর্ডসংখ্যক আবেদন

প্রিয়াঙ্কা গান্ধীর ক্ষোভ: “নেতানিয়াহু একটি জাতিকে ধ্বংস করছেন, ভারত তাকে সমর্থন ও উৎসাহও দিচ্ছে”