সোমবার , ৯ নভেম্বর ২০২৬ | ২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ৯, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

দেশে ফিরতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

মন্ত্রী আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তাঁর পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে।’সালাহউদ্দিন আহমদ বলেন, এর আইনগত ভিত্তি কী আছে, আসলেই আবেদনটা সঠিকভাবে করা হয়েছে কি না, আবেদন করার অধিকার আছে কি না ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি আইনকানুন সব দেখে তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারকে চিঠি দিয়েছে, যাতে তাঁকে (শেখ হাসিনা) আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে কিছু বাসে এবং কিছু স্থাপনায় আক্রমণ করছে। এ বিষয়ে পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছে, প্রতিহত করছে।আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। আজ সোমবার তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ–সংক্রান্ত আবেদন করেছেন। রয়টার্সের হাতে আসা একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

 

ছাত্র–জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা।

সর্বশেষ - শিক্ষা

ডক্টরেট ডিগ্রি পেলেন ড. মুহাম্মদ ইউনূস; জাপান সফরে গুরুত্বপূর্ণ অর্জন

ক্ষতিপূরণ দিয়ে জাবি ছাড়লো ২৮ বাস

শাপলা চেয়ে ব্যর্থ—কারণ বলে দেবে না ইসি: সিইসি

গবেষণা: বিশ্বে রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রি, ৫ নম্বরে তুরস্ক

ভাড়াটিয়া বিতর্কে পদত্যাগ করলেন ব্রিটিশ এমপি রুশনারা আলী

প্রিয়াঙ্কা গান্ধী ইস্যুতে ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্যে কংগ্রেসের ক্ষোভ

প্রিয়াঙ্কা গান্ধী ইস্যুতে ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্যে কংগ্রেসের ক্ষোভ

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

ঢাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি

রোববার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঢাবির ফজলুল হক মুসলিম হল ‘ফুটেজের কপি না দিয়ে যেতে পারবে না’ বলে শিক্ষকদের আটকালেন হল সংসদের নেতারা