শুক্রবার , ৩০ মে ২০২৫ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ডক্টরেট ডিগ্রি পেলেন ড. মুহাম্মদ ইউনূস; জাপান সফরে গুরুত্বপূর্ণ অর্জন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩০, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ

জাপানের সোকা বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে তার অবদানের স্বীকৃতিস্বরূপ আজ শুক্রবার তাকে এই সম্মাননা দেওয়া হয়। এ সময় প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ে একটি ভাষণও দেন।

এর আগে, এদিন টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেই বৈঠকে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও, জাপান বাংলাদেশকে বাজেট সহায়তা এবং রেলপথের জন্য ১.০৬৩ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে গত বুধবার অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে জাপান পৌঁছান। আগামীকাল শনিবার তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সর্বশেষ - শিক্ষা

নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৪৬৮

যানজটের সৃষ্টি হয়েছে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায়

রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

চাল বাজার স্থিতিশীল রাখতে আমদানি চলবে: খাদ্য উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় সিঁদুর খেলায় মেতে উঠলেন নারীরা, বিষাদে বিদায় মা দুর্গার

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে ‘যৌন নির্যাতন’ ও ভিডিও ধারণের অভিযোগে ২ শিক্ষার্থী আটক

নির্বাচনের আগে জনপ্রশাসন সচিবের চেয়ারে বসতে চাচ্ছেন না কেউ

ফরিদপুরে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৫, আহত ৪

স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু