সোমবার , ৯ নভেম্বর ২০২৬ | ২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ৯, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ণ

মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের ছয় বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

 

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।এই লঘুচাপের প্রভাবেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ

আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ চাইলেন ইশরাক

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন ডা. কামরুল ইলসাম

জামায়াতের আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ ইসলাম

জামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান: ৭.৩ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস উত্তোলন

এলডিসি উত্তরণ তিন বছর পেছানোর চেষ্টা করছে সরকার: বাণিজ্য সচিব

শীতের আগাম সবজি বাজারে, তবু ১০০ টাকার নিচে মিলছে না অনেক পণ্য

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৮২

মালয়েশিয়ায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১৭১ অবৈধ অভিবাসী

তিন মাস ধরে নিখোঁজ কাকা, সন্ধান চেয়ে স্বজনদের সংবাদ সম্মেলন