মঙ্গলবার , ১০ জুন ২০২৫ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

সাবেক রাষ্ট্রপতি ফিরে প্রমাণ করলেন, তিনি পলাতক নন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১০, ২০২৫ ৩:২৪ পূর্বাহ্ণ

চিকিৎসা শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। শুক্রবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ ঘিরে নতুন করে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। গত ৭ মে দিবাগত রাতে তার চিকিৎসার্থে থাইল্যান্ড যাওয়া নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছিল। দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সর্বোচ্চ পর্যায়ের সম্মতি বা অনুমতি ছাড়া তার বিদেশ যাওয়া অসম্ভব বলে মনে করা হলেও, বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। ফলস্বরূপ, কিশোরগঞ্জের এসপি ও বিমানবন্দরের কয়েকজন ইমিগ্রেশন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং তিন উপদেষ্টার সমন্বয়ে একটি তদন্ত কমিটিও গঠিত হয়। সেই কমিটি এখনো কোনো প্রতিবেদন জমা না দিলেও, রোববার দেশে ফেরার পর সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দরে বা বাইরে কোনো বাধার সম্মুখীন হননি।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে— শেখ হাসিনার সরকারের পতনের প্রায় তিন বছর আগে অবসরে যাওয়া সাবেক প্রেসিডেন্টের থাইল্যান্ড যাওয়া নিয়ে এত বিক্ষোভ, প্রতিবাদ কেন, কী উদ্দেশ্যে, এবং কেনই বা কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল?

সর্বশেষ - শিক্ষা

গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চাইলেন মির্জা ফখরুল

সুনামগঞ্জে এমপির গলায় রামদা ধরে দলিলে সই নেন সৎভাইয়েরা—অভিযোগে স্ত্রীর মামলা

‘আগে সুষ্ঠু পরিবেশ, পরে নির্বাচন’: জামায়াত আমির

বারিধারায় নির্মাণশ্রমিকের মৃত্যু: গাড়িচাপার ঘটনায় অভিযুক্ত কিশোরের জামিন

বাগেরহাটে সর্বদলীয় কমিটির অবস্থান ধর্মঘট

‘অনেক রক্ত ঝরলেও মত প্রকাশের স্বাধীনতা সংকটের দুর্বিপাক থেকে আজও মুক্ত হতে পারেনি’ অর্ধশতাব্দী পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি: তারেক রহমান

হজ ব্যবস্থাপনা ২০২৫: অর্থ ফেরত পাবেন হাজীরা, ২০২৬-এ খরচ কমবে

ঢাকায় একক ব্যবস্থায় চলবে সব বাস

যুদ্ধে মৃতের সংখ্যা কত, জানাল ইরান

জোহরান মামদানির ইসলামফোবিয়ার বিরুদ্ধে আবেগঘন বক্তব্য