রবিবার , ২২ জুন ২০২৫ | ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করতে পুতিনের সঙ্গে সাক্ষাতে রাশিয়ায় যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২২, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ

ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর আজ (রবিবার, ২২ জুন, ২০২৫) মস্কো সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে আগামীকাল (সোমবার, ২৩ জুন, ২০২৫) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা রয়েছে।

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ইস্তাম্বুলে অবস্থান করছেন আরাগচি।

রবিবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে আব্বাস আরাগচি বলেন, “আমি আগামীকাল রুশ প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবো এবং আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাবো।” তিনি আরও বলেন, “রাশিয়া ইরানের বন্ধু এবং আমাদের মধ্যে কৌশলগত অংশীদারত্ব রয়েছে। বিভিন্ন ইস্যুতে আমরা সব সময় পরস্পরের সঙ্গে পরামর্শ করে আমাদের অবস্থান সমন্বয় করি।”

এসময় আরাগচি মনে করিয়ে দেন যে, রাশিয়া ইরানের পারমাণবিক চুক্তির (জেসিপিওএ) অন্যতম স্বাক্ষরকারী ছিল।

সর্বশেষ - শিক্ষা

ফরিদপুরে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৫, আহত ৪

ড. ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, জানালেন সালাহউদ্দিন

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার শঙ্কা

মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের জন্য হাইকমিশনের সতর্কতা

ট্রাম্প ঘোষণা: কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে আসা দেশবাসীকে তারেক রহমানের কৃতজ্ঞতা

এনসিপি’র নিবন্ধনে ৬ ত্রুটি, ৩ আগস্টের মধ্যে সংশোধনের নির্দেশ ইসির

চরমপন্থা ও ফ্যাসিবাদ ঠেকাতে সতর্ক থাকতে হবে

জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে অংশ নিচ্ছে বিএনপির প্রতিনিধিদল