বুধবার , ৪ নভেম্বর ২০২৬ | ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

শ্রমিকের গায়েবানা জানাজায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ছত্রভঙ্গ এনসিপির নেতাকর্মীরা

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ৪, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ণ

গাজীপুরে নিহত পোশাকশ্রমিক তৌফিক হোসেনের গায়েবানা জানাজার আয়োজন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। একপর্যায়ে তাঁদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের সময় হামলায় আহত হন গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা তৌফিক হোসেন (২০)। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর আত্মার মাগফিরাত কামনায় বুধবার দুপুরে চান্দনা চৌরাস্তায় গায়েবানা জানাজার আয়োজন করে এনসিপি।

জানাজা শুরুর আগে এনসিপি ও শ্রমিক শক্তির কয়েকজন নেতা বক্তব্য দেন। পরে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খান। বক্তব্য শেষে তাঁরা গায়েবানা জানাজা আদায়ের উদ্যোগ নিলে পুলিশ বাধা দেয়। এ সময় কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খান অভিযোগ করেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। তিনি পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যুর ঘটনার বিচার দাবি করেন এবং শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তাঁর অভিযোগ, গায়েবানা জানাজা আদায় করতে না দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে বলেন, চান্দনা চৌরাস্তা এলাকায় এনসিপির নেতারা সড়ক অবরোধ করে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ নিষেধ করলেও তাঁরা তা মানেননি। সড়ক অবরোধ চলতে থাকলে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা ছিল। এ কারণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

সর্বশেষ - শিক্ষা

আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চাই: দুদু

ওসমান হাদিকে দেখতে ঢামেকে জামায়াত আমির

নিরাপত্তাহীনতা নিয়ে কথা বললেই পুলিশ দিয়ে তুলে নেওয়া হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

জাওয়াদের ব্যাটিং ঝড় ও বোলারদের দাপটে বড় জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

জামিন পেলেন কৃষকদল নেতা শহিদুল ইসলাম বাবুল

জাকসু নির্বাচনের ফল ঘোষণা আজ দুপুরে

অসন্তোষজনক জবাবে বিএনপি উপদেষ্টা ফজলুর রহমানের পদ স্থগিত

দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি

গণমাধ্যমে হামলাকারী কিছু ব্যক্তি শনাক্ত

মার্কিন ঘাঁটিতে হামলার আগে সতর্ক করায় ট্রাম্পের কৃতজ্ঞতা প্রকাশ!