রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের কারণে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের চারদিনের স্থগিত পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করেছে।
ঘোষিত সূচি অনুযায়ী, গত ২২ জুলাইয়ের পরীক্ষা আগামী ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা আগামী ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে।
পাশাপাশি, কুমিল্লা শিক্ষা বোর্ডের ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১২ আগস্ট এবং গোপালগঞ্জের ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৪ আগস্টে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।



















