রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

গুলশানে চাঁদা আদায়কালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৫ জন আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৭, ২০২৫ ৬:০৫ পূর্বাহ্ণ

রাজধানীর গুলশানে সংরক্ষিত আসনের সাবেক এক সংসদ সদস্যের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়কসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় গুলশানের ৮৩ নম্বর রোডে ১০ লাখ টাকা চাঁদা নেওয়ার সময় তাদের হাতেনাতে আটক করে পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতরা বর্তমানে থানা হেফাজতে আছেন।

ওসি’র ভাষ্যমতে, চাঁদা দাবিকারী প্রধান শিক্ষার্থীর নাম রিয়াদ, যিনি গুলশানের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। রিয়াদসহ মোট পাঁচজনকে চাঁদা আদায়ের সময় আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ - শিক্ষা

নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের, সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব

ট্রাম্প ঘোষণা: কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল

যুক্তরাষ্ট্রের মিশিগানে ওয়ালমার্টে ছুরিকাঘাত: আহত অন্তত ১১, সন্দেহভাজন আটক

আজ শহীদ মিনার থেকে শুরু গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচার

“অন্তর্বর্তী সরকারকে অতিরিক্ত সময় দেওয়া দেশের জন্য ক্ষতিকর” — আন্দালিব রহমান পার্থ

ভিয়েতনামের হা লং বে-তে নৌকাডুবি: ৩৪ জনের মৃত্যু

সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা

‘জুলাই হত্যাকাণ্ডের বিচার বর্তমান সরকারের আমলেই সম্পন্ন হবে’ – আইন উপদেষ্টা

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হোয়াইটওয়াশ: হারিসের বিধ্বংসী সেঞ্চুরিতে পাকিস্তানের সহজ জয়

বিজয়নগরে জাপা-গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ