মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে অংশ নিচ্ছে বিএনপির প্রতিনিধিদল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৫, ২০২৫ ৫:১৭ পূর্বাহ্ণ

আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অন্তবর্তী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। এই বিশেষ আয়োজনে বিএনপির একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল অনুষ্ঠানে অংশ নেবেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালাহউদ্দিন আহমদ।

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সর্বশেষ - শিক্ষা

দেশবিরোধী অশুভ পরিকল্পনা প্রতিরোধে ঐক্যের ডাক

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আওয়ামী লীগের প্রেতাত্মারা জড়িত

অশ্রুসজল চোখে দেবী দুর্গাকে বিদায়, বিষাদে শেষ শারদোৎসব

সংস্কার সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আপত্তি নেই: সারজিস আলম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিরাজগঞ্জে দোয়া

প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

শাহজালাল বিমানবন্দরে বোমার হুমকি, কাঠমান্ডুগামী বিমানের ফ্লাইট বাতিল

বাড়িভাড়া ৫% বৃদ্ধি, শিক্ষক-কর্মচারীদের ক্লাসে ফেরার আহ্বান

ফাঁস হওয়া ফোনালাপের দায়ে পদচ্যুত হয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

তারেক রহমানের ট্রাভেল ভিসা নিয়ে যা বললেন আমীর খসরু