রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

বাড়িভাড়া ৫% বৃদ্ধি, শিক্ষক-কর্মচারীদের ক্লাসে ফেরার আহ্বান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ

বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্তের পর আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ রক্ষা করতে চেষ্টা করেছে। বাড়ি ভাড়া সংক্রান্ত যে অগ্রগতি হয়েছে, সেটি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখন আন্দোলনরত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে গেলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে।”

উপদেষ্টা আরও বলেন, “আমরা জানি শিক্ষক সমাজের আরও বেশি পাওয়ার অধিকার আছে। কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে সরকার যা বরাদ্দ করেছে, তার ভিত্তিতেই এই প্রজ্ঞাপন জারি হয়েছে।”

এছাড়া রবিবার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির তথ্য জানানো হয়েছে। এই প্রজ্ঞাপন নভেম্বর মাস থেকে কার্যকর হবে।

যদিও সরকার বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করেছে, আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সর্বশেষ - জাতীয়

দেশজুড়ে অগ্নিকাণ্ড তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কমিটি

৭০ জনের বেশি বাংলাদেশি নিয়ে ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনা

দেশের সমস্যা দেশেই সমাধান করতে হবে, বিদেশে নয়

ঈদুল আজহা ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের জন্য হাইকমিশনের সতর্কতা

সাবেক সিইসি এ কে এম নুরুল হুদা গ্রেফতার

খামেনির সরাসরি হুমকি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি

মিটফোর্ড হত্যাকাণ্ড: সোহাগ হত্যা ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্বে – ডিএমপি

ভারত-পাকিস্তানসহ সাত যুদ্ধ থামানোর দাবি, নোবেল চান ট্রাম্প

রাখাইনে মানবিক বিপর্যয়, সহায়তা না এলে দুর্ভিক্ষ অনিবার্য