রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ফেব্রুয়ারির নির্বাচনে নিরাপত্তা জোরদারে আসছে ৪০ হাজার বডি ক্যাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৫ ৮:৪৩ পূর্বাহ্ণ

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা বাড়াতে অন্তর্বর্তী সরকার পুলিশের জন্য ৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা কেনার উদ্যোগ নিয়েছে।

শনিবার (৯ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ক্যামেরা কেনার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অক্টোবরের মধ্যেই ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা আছে, যাতে পুলিশ সদস্যরা এআই-সক্ষম এসব ডিভাইস ব্যবহারে যথাযথ প্রশিক্ষণ নিতে পারেন।

জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি প্রতিষ্ঠানকে ক্যামেরা সরবরাহের জন্য প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে। নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা এসব ক্যামেরা ব্যবহার করবেন।

প্রধান উপদেষ্টা ক্যামেরা কেনার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং সঠিক প্রশিক্ষণ নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, “সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। খরচ যাই হোক না কেন, ফেব্রুয়ারির নির্বাচনকে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হবে।”

এছাড়া বৈঠকে আসন্ন নির্বাচনের জন্য একটি মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনাও প্রকাশ করা হয়, যা প্রার্থী তথ্য, বুথ আপডেট এবং অভিযোগ দাখিলের সুযোগ দেবে।

সর্বশেষ - জাতীয়

ইশরাককে মেয়র হিসেবে দেখতে চায় বিএনপি, রায় ঘোষণা পর্যন্ত চলবে রাজপথে অবস্থান

প্রবাসী আয়ে কর বসাতে চায় আইএমএফ

যুক্তরাজ্যের স্বীকৃতি পেতে পারে ফিলিস্তিন আজই

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল ইউকে; বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা

এশিয়া কাপ হকি: অপরাজিত বাংলাদেশ, চীনের বিপক্ষে বড় জয়

আরব সাগরে বন্দর নির্মাণে যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের প্রস্তাব

ইরানের ওপর মার্কিন হামলা: ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি’ – জাতিসংঘ

মহেশপুর সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ

জাকসু নির্বাচন বর্জন, পুনর্নির্বাচনের দাবি প্রগতিশীল প্যানেলগুলোর