বুধবার , ১৮ জুন ২০২৫ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

মহেশপুর সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৮, ২০২৫ ৫:৪০ পূর্বাহ্ণ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে গত সোম ও মঙ্গলবার (১৬ জুন) রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৬ জন বাংলাদেশিকে পুশইন করিয়েছে। এই ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পুশইনকৃতদের আটক করেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে মহেশপুর উপজেলার লড়াঘাট শ্যামকুড় সীমান্ত দিয়ে ১০ জন (২ পুরুষ, ৫ নারী ও ৩ শিশু) এবং সোমবার রাত ৯টার দিকে বাঘাডাঙ্গা খোশালপুর সীমান্ত দিয়ে ৬ জন নারী-পুরুষ ও শিশুকে পুশইন করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফ কর্তৃপক্ষ পতাকা বৈঠকের মাধ্যমে পুশইনের আগেই বাংলাদেশি সীমান্তরক্ষীদের বিষয়টি অবহিত করেছিল। আটককৃত ব্যক্তিরা দাবি করেছেন যে, তারা কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন এবং সেখানেই বিএসএফের হাতে আটক হন।

মহেশপুর ৫৮-বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - শিক্ষা

উত্তাল বঙ্গোপসাগর: অস্বাভাবিক জোয়ারে তলিয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা ভাইরাল সিদ্দিক কে?

সায়মা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা

নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’র ঘোষণা দিলেন ইলন মাস্ক

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ : অ্যাটর্নি জেনারেল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের বৈঠক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

প্রিয়াঙ্কা গান্ধীর ক্ষোভ: “নেতানিয়াহু একটি জাতিকে ধ্বংস করছেন, ভারত তাকে সমর্থন ও উৎসাহও দিচ্ছে”