রবিবার , ২২ জুন ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইরানের ওপর মার্কিন হামলা: ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি’ – জাতিসংঘ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২২, ২০২৫ ৫:৫২ পূর্বাহ্ণ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “আজ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শক্তি প্রয়োগে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এই হামলা শুধু শুধুই উত্তপ্ত অঞ্চলে আরও বিপজ্জনক মাত্রা যোগ করেছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করেছে।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এই সংঘাত খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যার পরিণতি হবে ভয়াবহ—নাগরিক, অঞ্চল ও বিশ্বের জন্য।” মহাসচিব সব সদস্য রাষ্ট্রকে উত্তেজনা কমাতে ও জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি তাদের অঙ্গীকার রক্ষার আহ্বান জানান।

গুতেরেস আরও বলেন, “এই সংকটময় সময়ে বিশৃঙ্খলার সিঁড়ি বেয়ে উপরে ওঠা বন্ধ করতে হবে। এর কোনো সামরিক সমাধান নেই। কেবল কূটনীতিই সামনে এগোনোর পথ। একমাত্র আশাই হলো শান্তি।”

সর্বশেষ - জাতীয়